২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ইলিশ ধরায় ১৪৭ জেলে দণ্ডিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ভোলায় এক সপ্তাহে ১৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 04:45 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সেলিম রেজা এ কথা জানান।

তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রজনন এলাকাগুলোতে ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা জারির অংশ হিসেবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে আসছে প্রশাসন।

“গত এক সপ্তাহে ১০১টি অভিযানে ১৪৭ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৯৫ জনকে এক লাখ ৮৫ হাজার পাঁচ শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।”

অভিযানে চার লাখ ৭২ হাজার মিটার জাল ও এক হাজার ২২৯ কেজি মাছ ও অবৈধ ১৮ টি নৌকা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।