২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে কনস্টেবলের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার দুপুরে কুশুম্বা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি মোজাফফর হোসেন।

মৃত মাহাবুব আলম (২৫) ওই গ্রামের কফিল উদ্দিন প্রামানিকের ছেলে।

তিনি ঢাকার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নে পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মোজাফফর হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে নিজ শয়নঘরে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মাহাবুব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।