২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাক্টর চাপায় কলেজছাত্র নিহত

নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার উপজেলার বনতসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাপ্পী (২২) উপজেলার মোয়াই গ্রামের বায়োজিদ হোসেনের ছেলে। মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, বাপ্পী অটোরিকশায় করে তুড়ুকগ্রাম যাচ্ছিলেন। বতসর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাপ্পী অটোরিকশা থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।