২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্নে হত্যার জেরে সংঘর্ষ: আহত মামার মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক শিশুকে হত্যার ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ওই শিশুর মামার মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান উপজেলার বরমী ইউনিয়নের গিলাশহর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুছ ছালাম (৩৫)।

এ ঘটনায় পুলিশ বুধবার বিকালে ময়েজ উদ্দীন (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার বিকালে এলাকায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ছালাম আহত হয়েছিলেন।  

মৃত ছালামের বড় বোন মাজেদা বেগমের বরাত দিয়ে শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, গত রমজান শুরুর তিনদিন আগে নাছিমার ছেলে শাকিল (১০) নিখোঁজ হয়। পরদিন স্থানীয় একটি জঙ্গলে তার লাশ পাওয়া যায়।

“এ ঘটনার নিয়ে মঙ্গলবার বিকালে এলাকার দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।”

সংঘর্ষে ছালাম (৩৫), মাজেদা (৩৬), তার ভাই সাহালাদ (৩৩), আলামিন (২২), ফারুক (১৫), মারুফা (২৫), আসমা (৩০) আহত হন বলে পরিদর্শক জিন্নাহ জানান।

তিনি বলেন, আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে গুরুতর আহত ছালাম, মারুফা ও আসমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই ফালান বাদী হয়ে মামলা করেছেন। একজনকে আটক করা হয়েছে।