২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় একটি খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার দুপুরে উপজেলার কাউরিয়া খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার হয়।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হিজলা থানার ওসি গোলাম সরোয়ার জানান, খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

৩/৪ দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে না।