রূপনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর রূপনগর থানা এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।
তার নাম নূপুর (৪০) বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাস বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নূপুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের বড় বোন পারভীনের বরাত দিয়ে পুলিশ সদস্য সেন্টু বলেন, মঙ্গলবার সকালে নূপুর তার স্বামী আবুল কাসেম (৫০) ও দুই সন্তান নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ি থেকে আরেক বোন কাজলের ফার্মগেইটের মনিপুর এলাকার বাসায় বেড়াতে এসেছিল।”
সন্ধ্যায় সিএনজি করে আশুলিয়া রওনা হলে রূপনগর থানা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন রুস্তমপুরে একটি পিকআপের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবারের চারজনই আহত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন।
গুরুতর নূপুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
তার পরিবারের অন্য সদস্যরা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান পুলিশ সদস্য সেন্টু।
