২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ১ অক্টোবর শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে  স্নাতকে ভর্তির জন্য আবেদন জমা ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 08:26 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মজিবুর রহমান মজুমদার জানান, ২০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর স্নাতকের ১৯টি বিভাগে মোট ১০১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব বিভাগে ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুরা আগামী ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার স্থান ও আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।