২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 04:23 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার পাটকেলঘাটা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম।

নিহত রাবেয়া বেগম (৫০) ওই এলাকার আমির আলী খাঁর স্ত্রী।

ওসি বলেন, দুপুরে রাবেয়া ওই মহাসড়কের একটি সেতু দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহত রাবেয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।