২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কাউন্সিলরের ভাই নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলরের সৎ ভাইয়ের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 09:10 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

নিহত সালেহ আহমেদ (২৫) ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনের সৎ ভাই এবং আব্দুস সাত্তারের ছেলে।

বন্দর থানার এসআই মনির হোসেন আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে সালেহ আহমেদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়।

“পুলিশ গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় পায়নি। বাড়ির লোকজন তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নিচ্ছিল। লাশের পায়ে রক্তের ছাপ পাওয়া গেছে।”

এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, “সালেহ আহমেদ মাদকাসক্ত ছিল। সে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে তার ঘর থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো লাশ নামানো হয়।”

লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মনির।