নেত্রকোণায় অটোরিকশা চাপায় বৃদ্ধা নিহত
নেত্রকোণার মদন উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার তিয়শ্রী বাজার এলাকায় তিয়শ্রী-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সখিনা আক্তার (৬০) তিয়শ্রী গ্রামের মৃত উছমান মিয়ার স্ত্রী।
মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন সখিনা।তিয়শ্রী বাজার এলাকায় একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য চিকিৎসা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
