২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আটক ৩

সিরাজগঞ্জ শহরে বাসায় ঢুকে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

শনিবার সন্ধ্যায় রাতে শহরের এস এস রোডের বাসায় মুসা সেখের (৫৫) উপর এ হামলা চালানো হয়।

আহত মুসাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন বিএনপি সমর্থিত পৌর কাউন্সিল হোসেনপুর মহল্লার বাসিন্দা জয়নাল আবেদিন তারা, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মেনহাজ উদ্দিন ওরফে মুন্না এবং বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু। 

আহত মুসার ছোট ভাই আকবর হোসেন সেখ জানান, শনিবার সন্ধ্যার পর মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ৭/৮ জন যুবক এসএস রোডের বাসায় ঢুকে মুসাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  পালিয়ে।

“গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা নেওয়া হয়।”

সদর থানার এসআই নুরুল ইসলাম জানান, মুসার উপর হামলার ঘটনায় তার ছোট ভাই আকবর হোসেন বাদী হয়ে রাতেই পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।

এরপর রাতেই কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়।  

রোববার দুপুরে সিরাজগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান এসআই নুরুল ইসলাম।