২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুর্ঘটনায় নিহত ২

ঈদের ছুটির মধ্যে ঢাকার হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, সেগুন বাগিচায় বাইকের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 02:27 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

হাতিরঝিলের দুর্ঘটনায় নিহতের নাম মাসুম ইসলাম (২৫)। তার সঙ্গে থাকা সমাদ নামে আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে তেজগাঁও থেকে বনশ্রী বাসায় ফিরছিলেন মাসুম ও সামাদ। হাতিরঝিল পানির পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ছিটকে পড়লে চালক মাসুম ঘটনাস্থলেই নিহত হন।

তিনি মাতাল অবস্থায় বাইক চালাচ্ছিলেন বলে পুলিশের ধারণা।

এদিকে ঈদের দুপুরে সেগুন বাগিচায় এক মোটর সাইকেলের ধাক্কায় হেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

“আহত হেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।”

হেনা বিভিন্ন বাসায় ঘুরে ঘুরে কোরবানির মাংস সংগ্রহ করছিলেন বলে ওসি জানান।