২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গায় ট্রাকের সঙ্গে শ্যালোচালিত তিন চাকার বাহন আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 10:41 AM

Updated : 22 Aug 2022, 01:17 PM

শনিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান।

নিহতের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তিনি ওই আলমসাধুর চালক ছিলেন।

ওই বাহনের দুই আরোহী ঝিনাইদহের আরামডাঙ্গা গ্রামের খাইরুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী আলেয়া খাতুনকে (৫০) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, খাইরুল ও তার স্ত্রী আলমসাধুতে চড়ে চুয়াডাঙ্গা থেকে সরোজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আলমসাধুর চালক নিহত হন।

স্থানীয়রা খাইরুল ও আলেয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ঢাকায় পাঠানো হয়।