২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ দিনের বিদেশ সফরে ঢাকা ছাড়লেন স্পিকার

যুক্তরাষ্ট্রে এসডিজি সামিট এবং যুক্তরাজ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৫ দিনের সফরে গেলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:34 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বুধবার রাতে স্পিকার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বলে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২৪-২৮ নিউইয়র্কে সেপ্টেম্বর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সামিটে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি সেশনের প্যানেল স্পিকার হিসেবে অংশ নেবেন তিনি।

এছাড়াও শিরীন শারমিন জাতিসংঘের বিভিন্ন সেশনে অংশ নেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে স্পিকার ৬ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য সিপিএর নির্বাহী কমিটি ও সাধারণ অধিবেশনে অংশ নেবেন।

আগামী ৮ অক্টোবর শিরীন শারমিন দেশে ফিরবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।