২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় লঞ্চের ধাক্কায় গরুবাহী ট্রলারডুবি

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ২৮টি গরু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

বুধবার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কাছে লঞ্চ এমভি ঐশি গরুবাহী ট্রলারের উপর উঠে গেলে ১৪ বেপারী ও ৩৫টি গরুসহ ট্রলারটি ডুবে যায় বলে মাওয়া ফাড়িঁর ইনচার্জ এসআই মো. মোশারফ হোসেন জানান।

তাৎক্ষণিকভাবে ১৪ বেপারী ও সাতটি গরু উদ্ধার করা হয় হলেও বাকি গরুগুলো ট্রলারের সঙ্গে বাঁধা থাকায় উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।

সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা যাচ্ছিলেন জানিয়ে বেপারী মো. বারেক বলেন, ট্রলারডুবিতে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

লঞ্চটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এস আই মোশারফ।