চট্টগ্রামে ছয়টি অবৈধ গরুর হাট উচ্ছেদ
চট্টগ্রামে ছয়টি অবৈধ গরুর হাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ।
মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থান থেকে এসব গরুর হাট উচ্ছেদ করা হয়।
সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীর বিভিন্ন জায়গায় অবৈধভাবে বেশকিছু গরুর বাজার পরিচালিত হচ্ছিল। অভিযান চালিয়ে আমরা সেগুলো উচ্ছেদ করেছি।”
নগরীর হালিশহর থানার বি-ব্লকের অবাঙ্গালী ক্যাম্প, ফইল্যাতলী বাজার সংলগ্ন গলিচিপা পাড়া, পুলিশ বিট সংলগ্ন গরুর বাজার, খাল পাড়, হালিশহর ফজলূল হাজেরা ডিগ্রি কলেজ সংলগ্ন গরুর বাজার ও দেওয়ানহাট রাস্তার উপর থেকে এসব হাট উচ্ছেদ করা হয়।
