২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কভার্ডভ্যান চাপায় র‌্যাব সদস্য নিহত

কুষ্টিয়ার মিরপুরে কভার্ডভ্যান চাপায় এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 07:56 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার বিকালে উপজেলার নয় মাইল কাচারী এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান জানান।

নিহত হেলাল উদ্দিন পুলিশের উপ পরিদর্শক। তিনি ঝিনাইদহে র‌্যাব-৬ এ কর্মরত ছিলেন।

তার বাড়ি পাবনার সাথিয়ায়।

এসআই মোস্তাফিজুর বলেন, হেলাল উদ্দিন পাবনা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল কুষ্টিয়ায় আসছিলেন।নয় মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।