প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই পরিচালককে বদলি
ছাত্রদল সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপসচিব মো. আব্দুর রউফকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত রোববারের এক আদেশে রউফকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক নিয়োগের কথা জানানো হয়।
আব্দুর রউফ ছাত্রজীবন থেকেই বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
