গোয়ালন্দে বাসযাত্রীর কাছে ৪০০০ ইয়াবা
রাজবাড়ীর গোয়ালন্দবাজার বাসস্ট্যান্ডে দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে ‘মাদকবিক্রেতা’ বলছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মঙ্গলবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে বেনাপোলগামী ওই ‘সাউদিয়া’ বাসে অভিযান চালায়।
রাজবাড়ীর এএসপি সার্কেল মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার আরিফুল ইসলামের (২৯) বাড়ি ঝালকাঠির নবগ্রামে।
“ওই যুবকের কাছে একটি পলিথিনের ভেতরে চার হাজার ইয়াবা লুকিয়ে রাখা ছিল।”
এ ঘটনায় আরিফুলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
