২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসির অভিযানে অবৈধ সিম-হ্যান্ডসেট জব্দ

রাজধানীর উত্তরা নর্থ টাওয়ার শপিং কমপ্লেক্সের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অবৈধ মোবাইল সিম ও অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট জব্দ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 01:09 AM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সংস্থার সহকারী পারিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নর্থ টাওয়ারের বিভিন্ন দোকানে বিটিআরসির অভিযানে মোবাইল অপারেটর বাংলালিংকের ১০০টি, গ্রামীণফোনের ১৭টি, রবির ২৪টি এবং এয়ারটেলের ২৬টি অবৈধ সিম জব্দ করা হয়।

এছাড়া আইফোন, আইপ্যাড ও অন্যান্য ব্র্যান্ড মিলে ১৪টি অনুমোদনহীন হ্যান্ডসেট জব্দ করা হয় কয়েকটি দোকান থেকে।

সোমবার বিকেল থেকে শুরু হয়ে রাত অবধি বিটিআরসি এ অভিযান পরিচালনা করে বলে জানান জাকির হোসেন।