২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিগ্রি পরীক্ষায় পাশ ৭১.৪৯ %

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পরীক্ষায় ৭১ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 08:40 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nubd.info/ ও www.nu.edu.bd) থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো পরীক্ষার্থীর রোল ও কলেজ অনুযায়ী ফল শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এছাড়া যে কোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

১৮ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত দেশজুড়ে ৬৮১ কেন্দ্রে ১৬৮১টি কলেজের তৃতীয় বর্ষ (চূড়ান্ত) পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন অংশ নেন। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।

আর সার্টিফিকেট কোর্সের পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জনের পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।