২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলার ডুবে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

সাভারের বংশী নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ছাত্রলীগ নেতা দিদারুল আরেফিন পিনাকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার সকালের দিকে বলিয়ারপুরের বটতলা এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে সাভার মডেল থানার এসআই মাজহারুল ইসলাম জানান।

পিনাক (২৮) সাভার পৌরসভার আরাপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে।

আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

স্বজনদের বরাত দিয়ে এসআই মাজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার দুপুরে পিনাকসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ট্রলার নিয়ে নদীতে ঘুরতে যায়। সন্ধ্যায় সাভার ব্যাংক টাউন এলাকায় বালুর ট্রলারে সঙ্গে তাদের ট্রলারটির ধাক্কা লেগে ডুবে যায়।

“এ সময় সবাই সাঁতরে তীরে উঠলেও পিনাক নিখোঁজ থাকেন।”