২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্রসহ চার ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

আশুলিয়ায় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সন্ত্রাসী বলছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 05:05 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার নরসিংহপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান।

এরা হলেন- রাজন ভুঁইয়া (২৭), মো. ফারুক (২৮), আরিফ খান (২৭)  ও আক্তার হোসেন।

এদের কাছ থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারজনই চাঁদাবাজী ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ঈদকে আগে এ চক্রটি সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজী করে থাকে।”

“আশুলিয়ার বিভিন্ন গরুর হাটে চাঁদাবাজীর জন্য চক্রটি প্রস্তুতি নিচ্ছিল বলেও পুলিশের কাছে খবর রয়েছে,” বলেন তিনি।