কসবায় গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধূকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার ভোররাতে গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আমতলি মহল্লার শাহ আলমের স্ত্রী রিজিয়া আক্তারকে (৩৮) তার ছেলের সামনে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিজিয়া আক্তারকে হত্যার ঘটনায় নিহত তার ভাই আবুল খায়ের বাদী হয়ে রিজিয়াদের প্রতিবেশী আল আমিনকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
