২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 12:36 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার সকালে উপজেলার জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান।

নিহত রিজিয়া আক্তার (৩৮) ওই এলাকার শাহ আলমের স্ত্রী।

ওসি বলেন, শাহ আলম ঢাকায় একটি বেকারিতে কাজ করেন। ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকতেন রিজিয়া। প্রতিবেশীরা সকালে রিজিয়ার লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শুক্রবার রাতের কোনো এক সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা রিজিয়াকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় বলে ধারণা পুলিশ কর্মকর্তা মহিউদ্দিনের।

এ ঘটনায় রিজিয়ার ভাই আবুল খায়ের বাদী হয়ে একটি হত্যা মামলা করছেন বলে জানান তিনি।