কক্সবাজারে তালিকাভুক্ত মানবপাচারকারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাব্বির আহমদ (৪২) টেকনাফের শাহ পরীর দ্বীপ এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে সাব্বিরের বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি মামলা রয়েছে বলে জানান ওসি আতাউর।
