ভারতে পাচারকালে নারীসহ উদ্ধার ১৭
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারীসহ ১৭ জনকে উদ্ধার করেছে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলাম জানান, শুক্রবার বেনাপোলের পুটখালি সীমান্তের বালুর মাঠ ও বটতলা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের পোর্ট থানা হেফাজতে রাখা হয়েছে।
আটকদের বাড়ি যশোর, নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে জানান তিনি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে বলেন, দালালরা প্রলোভন দেখিয়ে একদল নারী ও পুরুষকে ভারতে পাচার করছে এমন সংবাদ পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
তবে,পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
