২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেল্প ডেস্ক’ চালু করছে ডিএমপি

অপহরণ, মোবাইলে মুক্তিপণ দাবি, চাঁদাবাজি, হুমকি, ইন্টারনেটে হয়রানি বা নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান ও প্রবাসী কল্যাণে ‘হেল্প ডেস্ক’ চালু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

মহানগর গোযেন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ও মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এই ডেস্কের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে এই হেল্প ডেস্ক চালু হবে।”

মূলত ভুক্তোভোগীদের তাৎক্ষণিক সেবা, সহায়তা বা নির্দেশনা এবং প্রবাসীদের সহায়তায় এই ‘হেল্প ডেস্ক’ চালু করছে মহানগর পুলিশ।

বুধবার মহানগর পুলিশের মাসিক অপরাধ বিষয়ক সম্মেলনেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান উপ কমিশনার মুনতাসিরুল।

তিনি বলেন, “ভুক্তভোগীরা তাদের সমস্যা নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অভ্যর্থনা কেন্দ্রে যোগাযোগ করলেও সংশ্লিষ্ট বিষয়গুলোতে পুলিশ তাদের সহায়তা দেবে।”