২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ের অভিযোগে বরসহ ৭ জন দণ্ডিত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 04:02 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

পরে ভ্রাম্যমাণ আদালতে বর ও কনের মাসহ সাত অভিভাবককে জেল-জরিমানার দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন।

এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে উপজেলার পুটিয়াখালি গ্রামের হারুন তালুকদারের ছেলে রিপন তালুকদারকে (২২), যিনি ওই বিয়ের বর ছিলেন।

দণ্ডিত অপর ছয় জন হলেন কনের মা, ওই গ্রামের রব গাজী, নজরুল গাজী, রুবেল হোসেন, মজিবর হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে মেহেদি হাওলাদার।

এই ছয় অভিভাবকের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাভোগের আদেশ দিয়েছে আদালত।  

রাজাপুর থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে বলেন, সোমবার রাতে একই গ্রামে পারিবারিকভাবে ৯ম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীর বিয়ের আয়োজন করা হয়।

“খবর পেয়ে পুলিশ অভিযান চালালে বিয়ের কাজী সাইদুর রহমান, বরের বাবা ও কনের বাবা পালিয়ে যায়। 

পরে বর ও অপর পাঁচ জনকে আটক করা হয় এবং মঙ্গলবার সকালে ওই ছাত্রীর মাকেও আটক করে থানায় আনা হয় বলে জানান তিনি।”

দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।