২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে বিপুল ভারতীয় পণ্য উদ্ধার

সাভারের আমিনবাজারে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 03:50 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

রোববার এ অভিযান চালানো হলেও তারা তা প্রকাশ করে মঙ্গলবার।

দুপুরে কোস্টগার্ড পাগলা স্টেশনে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার ইমাম গাজ্জালী।

ইমাম গাজ্জালী জানান, রোববার গোপন সংবাদ পেয়ে সাভারের আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ঢাকা জোনের আওতাধীন পাগলা স্টেশনের স্টেশনের একটি দল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথ অভিযান চালায়।

“ওই সময় প্লাস্টিকের বস্তা বোঝাই মালামাল ফেলে বহনকারীরা পালিয়ে যায়।

“পরেবস্তাগুলি তল্লাশি করে ভারতীয় শাড়ি, থ্রি-পিচ ও সিনথেটিক ফেব্রিক্স পাওয়া যায়। পরে মালামালগুলি জব্দ করে কোস্টগার্ড পাগলা স্টেশনে আনা হয়।”

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- চার হাজার ৬৫১টি শাড়ি, ৩৩২টি থ্রি-পিচ ও দুই হাজার ৪০০ কেজি সিনথেটিক ফেব্রিক্স পাওয়া যায় বলে তিনি জানান।

“জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য টাকা ৩ কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা। সেগুলো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমানও উপস্থিত ছিলেন।