২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহসিন আলীর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা জানিয়েছেন।

তিনি বলেন, মহসিন আলীর মৃত্যুতে বৈঠকের শুরুতেই মন্ত্রিসভার সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

“মুক্তিযোদ্ধা মসহিন আলী সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন। তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”

শোক প্রস্তাবে বলা হয়েছে, মহসিন আলীর মৃত্যুতে দেশ একজন সৎ রাজনীতিবীদকে হারালো।

নিহতের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রিসভা।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে মারা যান মহসিন আলী (৬৬)।

পুরনো খবর:

সৈয়দ মহসিন আলী আর নেই