২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে বরিশালে এক ব্যক্তিতে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সোমবার বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. আদিব আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন সরদার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামের হাবিব সরদারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী খলিলুর রহমান জানান, গোপন খবর পেয়ে ২০১৩ সালের ২৪ জানুয়ারি বরিশাল সদরের হরিণাপাশা এলাকায় অভিযান চালিয়ে সুজনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি সিঙ্গেল শ্যুটারগান ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

ওই দিনই বরিশাল বিমানবন্দর থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে একটি মামলা করেন। একই বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরুল আলম তালুকদার।