টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে লবণের মাঠ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফ নদীর পার্শ্ববতী লবণের মাঠ থেকে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, বিজিবির টহল দল দেখে দুই ব্যক্তি একটি পোটলা লবণের মাঠে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ওই পোটলা থেকে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
