২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী ইপিজেডে অগ্নিকাণ্ড, হুড়োহুড়িতে ৫ শ্রমিক আহত

নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি পরচুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 07:21 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ইপিজেডের এভারগ্রিন বিডি লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের ইপিজেড স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরহাদ বলেন, ওই কারখানার দ্বিতীয় তলার হিটিং রুমে আগুন লাগে। আগুন লাগার খবরে তাড়াহুড়া করে নামতে গিয়ে শ্রমিকরা আহত হন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কোবাদ আলী সরকার বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে, এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইপিজেডের মহাব্যবস্থাপক আকতার আলম মোস্তাফী।