২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়ন: র‌্যাবের হেফাজতে ব্যবসায়ী এনামুল

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার গার্মেন্ট ব্যবসায়ী এনামুল হককে দুই দিনের হেফাজতে নিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 01:17 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান এই হেফাজত মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল হাশেম জানান, মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি রুহুল আমিন পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি নিয়ে দুই দিনের হেফাজতের আদেশ দেন।

আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়।

গত ৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগের তালতলা এলাকা থেকে ‘গোল্ডেন টাচ’ নামের পোশাক কারখানার পরিচালক এনামুল হককে গ্রেপ্তার করে র‌্যাব।

তাকে বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই মামলায় গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাজ্জাদ হোসেনের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন এনামুল হক।

পুরনো খবর:

জঙ্গি অর্থায়ন: ঢাকায় ব্যবসায়ী গ্রেপ্তার
হামজা ব্রিগেডকে অর্থায়ন: গার্মেন্ট ব্যবসায়ীর জবানবন্দি