২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় প্রাণহানিতে এরশাদের শোক

সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে ক্রেইন উল্টে শতাধিক মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 09:37 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “হজের জন্য সারা বিশ্বের লাখ লাখ মুসলমান সৌদি আরবে অবস্থান করছেন। মক্কার অন্যতম পবিত্র মসজিদুল হারামে ১০৭ জন মুসল্লির মৃত্যুতে মুসলিম বিশ্ব আজ মর্মাহত।”

বিবৃতিতে প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে সৌদি সরকারের প্রতি আহ্বান এরশাদ।

গত শুক্রবার মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফ ঘিরে রাখা মসজিদ আল-হারামে ক্রেইন উল্টে পড়ে ১০৭ জন নিহত ও অন্তত ২৩৮ জন আহত হন।

এই ঘটনার পর হজ পালনেচ্ছু  বাংলাদেশি ও দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতার জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশের হজ অফিস ও বাংলাদেশ মিশন।