২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

রোববার সকালে গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া গ্রাম এবং বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম।

নিহত তাহমিনা আক্তার (৫) মধ্যবাউশিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্থানীয় ইক্বরা আইডিয়াল একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ছিল সে।

সার্জেন্ট সাইফুল বলেন, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল তাহমিনা। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সার্জেন্ট সাইফুল।

দুর্ঘটনার পর ট্রাক, বাস ও মাইক্রোবাসটি আটক করা হলেও এদের চালকেরা পালিয়ে গেছেন বলে জানান তিনি।