২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম।

নিহত বাবু শেখ (৫০) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত আফসার শেখের ছেলে। তিনি সবজির ব্যবসা করতেন।

ওসি বলেন, ভাটিয়াপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসকে গোয়ালন্দগামী সবজিবাহী পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা বাবু ঘটনাস্থলে মারা যান। আহত হন পিকআপ চালক সাগর ও তার সহকারী সাইফুদ্দিন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো বলে জানান ওসি মনিরুল।