২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজশাহীর বাঘায় ট্রাকের ধাক্কায় বাই সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার দুপুরে উপজেলা পরিষদের মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাঘা থানার ওসি আমিনুর রহমান।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, রাজশাহীগামী মালবাহী একটি ট্রাক সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই যুবক রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।