২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

আটক অঞ্জন দে (৩৮) বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক এবং বাবুরহাট এলাকার নান্টু দে-এর ছেলে।

বৃহস্পতিবার রাতে তাকে সদর উপজেলার বালিয়া এলাকা থেকে আটক করা হয় বলে জানান চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিচুল হক।

“এর আগে বৃহস্পতিবার দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষকের পরিচালিত বাবুরহাট মডেল একাডেমিতে হামলা ও ভাঙচুর করে।”

পরিদর্শক আরিচুল ছাত্রীর মায়ের বরাত দিয়ে বলেন, “অঞ্জন দে ওই ছাত্রীকে প্রাইভেট পড়াত। প্রথমে প্রলোভন দেখিয়ে এবং পরে ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীকে প্রায়ই ধর্ষণ করত।

“মঙ্গলবার ধর্ষণের পর ছাত্রী তার মাকে জানালে তিনি মামলা করেন।”