২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে কুপিয়ে যুবক খুন

কক্সবাজারের রামু উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 05:20 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার ভোরে জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি আব্দুল মজিদ।

নিহত মোহাম্মদ রুবেল (২০) জোয়ারিয়ানালার পূর্ব মুরাপাড়ার কালা মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, ভোরে ৪/৫ জন যুবক রুবেলের বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

“রুবেলের ঘাড় ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

ওসি আরও জানান, বিয়ের পর থেকেই রুবেলের সঙ্গে তার স্ত্রীর নানা বিষয়ে কলহ চলে আসছিল বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।

পারিবারিক কলহের কারণে রুবেলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, বলেন তিনি।