২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে র‌্যাবের অভিযান

রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ পেয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 05:05 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সেখানে অভিযান শুরু হয় বলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিকাল পৌনে ৫টার দিকেও অভিযান চলছিল জানিয়ে তিনি বলেন, “ইতোমধ্যে বেশ কিছু অনুমোদনবিহীন ওষুধ পাওয়া গেছে। পুরো ফার্মেসিতে অভিযান চালাতে বেশ সময় লাগবে।”

অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষই ফার্মেসিটি পরিচালনা করে বলে জানিয়েছেন তিনি।

র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে এই অভিযান চালানো হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।

র‌্যাব-১ এর একটি দল অভিযানে অংশ নিয়েছে।