২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৭ দিন পর লাশ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজ হওয়ার সাত দিন পর জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার বিকাল ৩টার দিকে মহেশপুর উপজেলার আলীপুর গ্রামে বাদশা মিয়ার (২৬) লাশ পাওয়া যায় বলে জানান মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন।

বাদশা মিয়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাবির উদ্দীন ভূঁইয়ার ছেলে।

ওসি শাহিন বলেন, বাদশা মহেশপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল গনির মেয়েকে বিয়ে করেছিলেন।  

“শ্বশুর আব্দুল গনি মারা যাওয়ার পর মিলাদ উপলক্ষে বাদশা শ্বশুরবাড়ি আসেন। ৩১ অগাস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।”

গ্রামের লোকজন জঙ্গলের ভেতর লাশ দেখে পুলিশকে খবর দেয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।