২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবিরাজির নামে নির্যাতন, ১ মাসের সাজা

ঝাড়ফুঁকের নামে বাকপ্রতিবন্ধী এক যুবককে পাঁচ ঘণ্টা ধরে শারীরিক নির্যাতন করায় এক ‘ভণ্ড কবিরাজ’কে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 10:46 AM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রানী ওরফে এলাইজ (৪০) নামের ওই নারী ‘কবিরাজ’কে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দামুড়হুদা মডেল থানার এস আই ইদ্রিস আলী জানান, সকালে উপজেলার চিৎলা গ্রামের জহুরুল ইসলাম (৩২) নামে এক বাক প্রতিবন্ধী যুবককে ঝাড়-ফুঁকের মাধ্যমে সুস্থ করে দেওয়ার কথা বলে বিভিন্ন বস্তু খাওয়ানোর পাশাপাশি তার ওপর নির্যাতন চালান রানী।

বিষয়টি জানাজানি ক্ষুব্ধ গ্রামবাসী তাকে ধরে থানায় সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে কাফনের কাপড়, কড়ি, ধুপসহ বিভিন্ন ধরনের গাছ-গাছড়া জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজার আদেশ দেন।

জহুরুলকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে এস আই ইদ্রিস জানান।