২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাকে খুনের অভিযোগে ছেলে আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 07:52 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

নিহত আলিমেরনেছা (৬০) উপজেলার চরদুখিয়া ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের সাহাজ উদ্দিন ছৈয়ালের স্ত্রী।

রোববার নিজ বাড়ি থেকেই তার লাশ উদ্ধার করা হয় বলে ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান।

এ ঘটনায় তার ছেলে শফিকুর রহমানকে (২২) আটক করা হয়েছে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।

ওসি বলেন, বিদেশ যাওয়ার জন্য বেশ কিছু দিন ধরে মায়ের কাছে টাকা চাচ্ছিল শফিকুর। এ নিয়ে কয়েক দফা তাদের মধ্যে ঝগড়াও হয়।

“ধারণা করা হচ্ছে এরই জেরে শফিক তার মাকে হত্যা করেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।