২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

পাবনার আটঘরিয়া উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 12:51 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

রোববার সকালে ভরতপুর গ্রামে এই ঘটনায় নিহত হন খান সালাউদ্দিন ওরফে বিশাল খান (২৩)।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নয় জনকে আটক করেছে।

নিহত সালাউদ্দিন উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের মৃত কেএম মেহেদী হাসান খানের ছেলে।

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাহউদ্দিন ভরতপুর গ্রামে দাদা সেকেন্দার আলী খানের বাড়িতে থাকতেন।

“সকাল ৮টার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দরজা খুলে ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করে পালিয়ে যায়।

“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এসআই আলমগীর জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।