২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে যুবদল নেতাকে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যুবদলের এক ইউনিয়ন সভাপতিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 12:18 AM

Updated : 25 Apr 2022, 01:50 PM

নিহত আবু জাফর (৪৫) উপজেলার ওমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।

শনিবার সন্ধ্যার পর ওই ইউনিয়নের রয়েড়া গ্রামে তার উপর হামলা হয় বলে শৈলকুপা থানার ওসি হাশেম খান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাফর সন্ধ্যার পর রয়েড়া বাজার থেকে তামিনগরে নিজের বাড়ি ফেরার পথে তার গ্রামের কাছাকাছি একটি ব্রিজের ওপর পৌঁছালে সন্ত্রাসীরা হামলা চালায়।

“তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে যায় হামলাকারীরা।”

স্থানীয়রা উদ্ধার করে জাফরকে প্রথম শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব।