২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: খাগড়াছড়িতে যুবক আটক

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও অশালীন ছবি পোস্ট করায় খাগড়াছড়িতে এক যুবককে আটক করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2015, 11:36 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার বিকাল ৪টায় দীঘিনালা উপজেলার নতুন বাজার এলাকা থেকে মো. রবিউল আলমকে (২৫)  আটক করা হয়।

রবিউল একটি ডেইরি ফার্মে চাকরি করেন। তিনি জামতলী এলাকার মৃত মোবারক মাস্টারের ছেলে।

ওসি মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু বাদী হয়ে দুই জনের নামে একটি মামলা করেছেন।

“রবিউল আলম দীঘিনালা থানা হাজতে রয়েছেন। রোববার তাকে আদালতে পাঠানো হবে।”