কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি আন্তঃনগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার রাতের এই ঘটনার আগে সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে একটি ট্রেইলারের সঙ্গে ট্রেনের সংঘর্ষের কারণে সকালে ছয় ঘণ্টা এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১১টার দিকে তা চালু হয়েছিল।
রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস শশীদল স্টেশনে পৌঁছালে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয় বলে ওই স্টেশনের মাস্টার মুজিবুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এঘটনায় কেউ হতাহত হয়নি। দুপাশে কোনো ট্রেনও আটকে নেই।
এই দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট ও ঢাকা-নোয়াখালীর মধ্যে রেল যোগাযোগ বিছ্ন্নি রয়েছে।
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন সাড়ে ১১টায় দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান শশীদলের স্টেশন মাস্টার মুজিবুর।
