টাঙ্গাইলে বাসচাপায় সাইকেল আরোহী নিহত
টাঙ্গাইল শহরে বাস চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিবনাথ উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত আমজাদ হোসেন (৫৫) সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।
এসআই রফিকুল বলেন, আমজাদ বাড়ি থেকে বাইসাইকেলে করে টাঙ্গাইল শহরে আসছিলেন। পথে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাস (টাঙ্গাইল-জ-০৪০০২৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
